কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

কাল থেকে মেট্রোরেলের প্রথম ট্রিপ সকাল ৭.১০টায়

মেট্রোরেলের পুরোনো ছবি
মেট্রোরেলের পুরোনো ছবি

আগামীকাল বুধবার (৮ নভেম্বর) থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও ৭টা ২০ মিনিটে দুটি অতিরিক্ত ট্রেন পরিচালনা করবে মেট্রোরেল কর্তৃপক্ষ।

শিক্ষার্থী ও চাকরিজীবীদের যাতায়াতের সুবিধার জন্য উত্তরা স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত এ দুটি ট্রিপ পরিচালনা করা হবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭.১০ মিনিটের এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রো ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এই দুটি ট্রেনে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

গত ৪ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে উত্তরা-মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৪ ঘণ্টা ট্রেন চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে থামছে ট্রেন।

আগারগাঁও থেকে ছেড়ে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে এখন ট্রেন থামছে। এই পথে বাদবাকি বিজয় সরণি, কারওয়ানবাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দ্রুত সময়ের মধ্যে চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X