কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রোরেল

মেট্রোরেলের পুরোনো ছবি
মেট্রোরেলের পুরোনো ছবি

শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দুটি বিশেষ মেট্রোট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এ ট্রেন দুটি আগামীকাল বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে চলবে।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭.১০ মিনিটের এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এই দুটি ট্রেনে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

গত ৪ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল-৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। শুরুতে উত্তরা-মতিঝিল পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৪ ঘণ্টা ট্রেন চলছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সব স্টেশনে থামছে ট্রেন। আগারগাঁও থেকে ছেড়ে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে এখন ট্রেন থামছে। এই পথে বাদবাকি বিজয় সরণি, কারওয়ানবাজার, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দ্রুত সময়ের মধ্যে চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X