কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে আরও একটি বাসে আগুন

বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বিআরটিসির দুতলা একটি বাসে আগুন দেওয়া হয়।

এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পাওয়ার ২ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুরে মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর-১ নম্বর বেড়িবাঁধ এলাকায় মানারাত বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পরে ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের পঞ্চম দফার ৪৮ ঘণ্টার এই অবরোধ কর্মসূচি শুরু হবে বুধবার ভোর ৬টা থেকে।

২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৫৪টি আগুনের ঘটনা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি আগুন দেওয়া হয়েছে ঢাকা সিটিতে। দিনে গড়ে পোড়ানো হয়েছে পাঁচটি বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X