কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
মেডিকেল টেস্টে অগ্রিম স্বাক্ষর

ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টারের মালিক কারাগারে

ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টারের মালিক মো. সাল্লাহ উদ্দিন মেহেদী। সৌজন্য ছবি
ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টারের মালিক মো. সাল্লাহ উদ্দিন মেহেদী। সৌজন্য ছবি

ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টারে মেডিকেল টেস্ট রিপোর্টের প্রতিবেদনের প্যাডে ডাক্তারের অগ্রিম স্বাক্ষর করে রাখায় মালিক মো. সাল্লাহ উদ্দিন মেহেদী ও মেডিকেল টেকনোলজিস্ট মো. আতিকুর রহমানকে কারাগারে পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং-২) আদালত।

আজ সোমবার (২০ নভেম্বর) ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) আলাউল আকবরের আদালত এ আদেশ দেন।

এ সময় নারী বিবেচনায় প্রতিষ্ঠানটির প্যাথলজি কনসালটেন্ট ডাক্তার ফরিদা ইয়াসমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে জামিন দেন আদালত।

মামলার আর্জিতে মামলার প্রসিকিউটিং অফিসার ও খাদ্য পরিদর্শক কামরুল হাসান বলেন, শান্তিনগরের শান টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত দি ঢাকা গ্যাস্ট্রো-লিভার সেন্টারের মালিক গত ৫ নভেম্বর নতুন ট্রেড লাইসেন্সের আবেদন করেন। পরে গত ১২ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ এর স্বাস্থ্য পরিদর্শক কামরুল হাসান স্বাস্থ্যগত মতামত প্রদানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির ল্যাবের কম্পিউটারের প্রিন্টারের ভেতরে ‘খালি প্যাডে’ প্রতিষ্ঠানটির প্যাথলজি কনসালটেন্ট ডাক্তার ফরিদা ইয়াসমিনের স্বাক্ষর দেখতে পান।

এ সময় স্বাস্থ্য পরিদর্শক এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাল্লাহ উদ্দিন মেহেদী তাকে ‘ডাক্তার এক সপ্তাহের ছুটিতে আছেন বলে অগ্রিম স্বাক্ষর করে রেখে গেছেন’, যা টেস্ট রিপোর্টের কাজে ব্যবহার করা হয়। পরে স্বাস্থ্য পরিদর্শক খালি প্যাডে ডাক্তারের স্বাক্ষর রেখে যাওয়া-সংক্রান্ত তাৎক্ষণিকভাবে লিখিত স্বীকারোক্তি নেন এবং নমুনা হিসেবে ৩০টি স্বাক্ষরিত ব্লাঙ্ক প্যাড জব্দ করে নিয়ে আসেন।

স্বাস্থ্য পরিদর্শক বিষয়টি করপোরেশন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন।

এ সময় তিনি বলেন, গ্যাস্ট্রো-লিভার সেন্টারের এ ধরনের কার্যক্রম সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা শামিল। এর ফলে সেবাগ্রহীতাগণের স্বাস্থ্যহানী ও অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পর্যবসিত হচ্ছে। এ ছাড়াও এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন।

পরে আদালত তাদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X