কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, যে লক্ষণ দেখে বুঝবেন

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, যে লক্ষণ দেখে বুঝবেন

সময় যত এগোচ্ছে, ক্যানসারে আক্রান্ত মানুষের সংখ্যাও তত বাড়ছে। বয়স বা লিঙ্গ—কোনো কিছুকেই তোয়াক্কা করছে না এই মারণ রোগ। চিকিৎসা পরিসংখ্যানে দেখা যায়, ক্যানসার রোগীদের প্রায় এক চতুর্থাংশ ফুসফুসের ক্যানসারে ভোগেন।

স্বাভাবিকভাবে অনেকে ধরে নেন, ধূমপানই এর মূল কারণ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ধূমপান না করলেও ফুসফুসের ক্যানসার হতে পারে। ক্যানসার গবেষকদের মতে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত অনেক রোগীর বয়স থাকে ৬০ থেকে ৬৫-এর মধ্যে। প্রশ্ন হলো, ধূমপান না করেও যদি কেউ আক্রান্ত হন, তাহলে কীভাবে বুঝবেন ফুসফুসে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়েছে? চলুন, জেনে নিই কিছু লক্ষণ—

দীর্ঘস্থায়ী কাশি

শ্বাসনালির সমস্যার অন্যতম প্রধান লক্ষণ হলো কাশি। সাধারণ কাশি কয়েক দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু কাশি যদি কয়েক সপ্তাহ ধরে কমতে না চায়, তাহলে এটি ফুসফুসের ক্যানসারের ইঙ্গিত হতে পারে। এ ধরনের কাশি অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কফের সঙ্গে রক্ত

ফুসফুসের ক্যান্সারের আরেকটি সাধারণ লক্ষণ হলো কফের সঙ্গে রক্ত ওঠা। অনেক সময় শ্লেষ্মার সঙ্গে অল্প রক্ত দেখা যায়, আবার কখনো লালচে কফ বের হয়। অনেকেই বিষয়টি উপেক্ষা করেন, কিন্তু এটি গুরুতর সতর্কসংকেত হতে পারে।

বুকে ব্যথা

যদি নিয়মিত বুকে ব্যথা হয়, সেটিও উপেক্ষা করা যাবে না। অনেক সময় শ্বাস নিতে গিয়ে বা হাসতে গিয়েও বুকে ব্যথা অনুভূত হতে পারে। একই সঙ্গে অল্প কাজে হাঁপিয়ে ওঠা বা দ্রুত ক্লান্ত লাগাও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে।

চিকিৎসকের পরামর্শ জরুরি

বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ফুসফুসের ক্যানসারের চিকিৎসা তুলনামূলকভাবে সহজ হয়।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X