সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো. সারোয়ার আলম। ছবি : কালবেলা
কোম্পানীগঞ্জের ক্রাশার মিলে অভিযান চালান ডিসি মো. সারোয়ার আলম। ছবি : কালবেলা

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেব’— বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন।

অভিযানের বিষয় নিশ্চিত করে কালবেলাকে নবাগত এ জেলা প্রশাসক বলেন, সাদাপাথর পরিদর্শন শেষে ফেরার পথে ৩টি স্পটে দেখি অনেক সাদাপাথর। তারা ট্রাকের ভেতরে প্রথমে সাদাপাথর তুলে তার উপরে এলসি পাথর দিয়ে ঢেকে দেয়। সেই পাথরগুলো জব্দ করে সেখানে নির্দেশ দিয়েছি যাতে সেখান থেকে একটি পাথর না সরানো হয়।

সারোয়ার আলম আরও বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কীভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে।

তিনি আরও বলেন, জনগণই আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সারোয়ার আলম। এ সময় হুঁশিয়ার করে তিনি বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে তা টেকসই উন্নয়ন হতে হবে, পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন।

এরপর ডিসি সারোয়ার আলম সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, জনগণ আর সরকার পাশে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে নেওয়াসহ স্থায়ী সমাধান করা হবে। লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X