ঢাকা (দোহার) প্রতিনিধি
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

গ্রেপ্তার শেখ সাজেদা ইসলাম রুনু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার শেখ সাজেদা ইসলাম রুনু। ছবি : সংগৃহীত

শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা এবং দোহার উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ তারিখ) সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশ না করা শর্তে আওয়ামী লীগের একজন নেতা বলেন, তিনি ১৫ আগস্ট বঙ্গবন্ধুর ৫০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় গণভোজের আয়োজন করেন।

রুনু দোহার উপজেলার খালপাড় এলাকার সামসুল ইসলাম খোকনের মেয়ে।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর হতে রুনু তার ফেসবুকে লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে সে রাষ্ট্রবিরোধী কাজ করছে বলে মনে করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৫ আগস্ট শোক দিবস পালনের জন্য দোহারে তার বাড়িতে নেতাকর্মীদের নিয়ে আলোচনা ও তোবারক বিতরণের ভিডিও এবং ছবি ভাইরাল করেন রুনু। এসব দেখে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করতে কঠোর নজরদারিতে রাখে। পরে কেরানীগঞ্জ থেকে র‌্যাব আটক করে দোহার থানায় সোপর্দ করে।

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রী বলেন, রুনু মূলত উচ্ছৃঙ্খল টাইপের। একটি চক্রের সঙ্গে মিশে তিনি রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়াত। প্রতিপক্ষকে ঘায়েল করতে যা করার সবই করেছে। তার কোনো চাকরি বা আয়ের উৎস নেই; কিন্তু ঢাকা শহরে আলিশান ফ্ল্যাট বাসায় থাকেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা দোহার-নবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের সঙ্গে সখ্যতার কারণেই সে গত ৭ বছরে রাজনীতিতে ভাইরাল হয়। তার চলাফেরায় দল ও নেতারা অনেক সময়ই বিব্রত হতো। বহু নেতার সঙ্গে তার কথোপকথনের অডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী কালবেলাকে বলেন, আটক রুনুকে জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া হামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা রয়েছে। শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X