স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০১:৫৩ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত
এনজো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ যেন নিজের মনের কথাই বলে ফেললেন। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর পর আর্জেন্টাইন এই মিডফিল্ডার এক গেমিং সেশনে রিয়াল মাদ্রিদের নাম উচ্চারণ করলেন এমন ভঙ্গিতে, যা স্প্যানিশ গণমাধ্যমে তার সম্ভাব্য ট্রান্সফার গুঞ্জনকে আরও জোরালো করেছে।

ক্লাব বিশ্বকাপ জয়ের পর দুর্দান্ত এক মৌসুম কাটানো এনজো ফার্নান্দেজকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ইউরোপীয় সংবাদমাধ্যমে সরগরম আলোচনা চলছে। প্রায় ১৫০ মিলিয়ন ডলারের সম্ভাব্য ট্রান্সফার ফি নিয়েও খবর বেরিয়েছে। আর এমন সময়েই এক স্ট্রিমারের সঙ্গে গেম খেলার সময় ফার্নান্দেজের সেই মন্তব্য ভক্তদের কৌতূহল বাড়িয়েছে বহুগুণে।

স্ট্রিমার দাভো জেনেইজের সঙ্গে লাইভে একটি ভার্চুয়াল দল বানানোর খেলায় অংশ নিয়েছিলেন এনজো। নিয়ম ছিল রুলেট ঘুরিয়ে যেই ক্লাবের নাম আসবে, সেখান থেকে একজন খেলোয়াড় বেছে নেওয়া। শেষ রাউন্ডে রুলেট ঘোরানোর আগে দাভো জিজ্ঞেস করলেন, — ‘কোন দল চান এবার?’ মুচকি হেসে উত্তর দিলেন এনজো, — ‘মাদ্রিদ।’

স্ট্রিমার বিস্ময় নিয়ে বললেন, ‘এখনো তো মাদ্রিদ পাননি, নিশ্চয়ই অপেক্ষা করছেন।’ এনজোর সোজা উত্তর, ‘অবশ্যই।’

মুহূর্তটা এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে, অনেকেই তা এড়িয়ে গেলেও, অন্যরা মনে করছেন এটি এক প্রকার ‘ইঙ্গিত’ রিয়াল মাদ্রিদের প্রতি।

চেলসির হয়ে কেন্দ্রীয় মাঝমাঠে নির্ভরযোগ্যতা গড়ে তোলা এনজো ফার্নান্দেজকে চাইবেন না এমন ক্লাব খুব কমই আছে। তবে তিনি যদি সত্যিই মাদ্রিদের স্বপ্নে ভাসেন, তবে সেটা ইউরোপের আগামী বড় ট্রান্সফার কাহিনির সূচনা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X