বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মঙ্গলবার ঢাকা ছেড়েছেন যত মানুষ

পুরোনো ছবি
পুরোনো ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। এরপর থেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। এদিন ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ছাড়েন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার জানিয়েছেন, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন।

এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

একই সময় ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ঢাকায় প্রবেশ করেছে। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম রয়েছে।

প্রসঙ্গত, সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া পরিবারগুলোর সঙ্গে শিশুরাও রয়েছে। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X