কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৬:১৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার সড়কে এক হাঁটু পানি

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে জলাবদ্ধ পানি পার হয়ে যাচ্ছে পরিবহন। ছবি : কালবেলা
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে জলাবদ্ধ পানি পার হয়ে যাচ্ছে পরিবহন। ছবি : কালবেলা

ঈদের দিন থেকেই ঝড়ছে বৃষ্টি। আজ (শনিবার) তৃতীয় দিল চলছে, তবুও থামার নাম নেই। মাঝে মাঝে কিছুটা বিরতি দিলেও আবারও আকাশ মেঘ করে রাজধানীর বুকে নামছে ঝুম বৃষ্টি। আজ সকালে বৃষ্টির মাত্রা ছিল কম। তবে দুপুরের পর শুরু হয় মুষলধারে। যা চলে দুই থেকে আড়াই ঘণ্টা। এতেই তলিয়ে গেছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কও। ফলে মাঝ রাস্তায় অচল হয়ে পড়ছে ঢাকার পরিবহন।

জানা গেছে, অতিরিক্ত বৃষ্টিতে তলিয়ে গেছে পুরান ঢাকার বংশাল, নাজিমুদ্দিন রোডসহ কয়েক এলাকা। সেই সঙ্গে ধানমন্ডি, মিরপুর, হাতিরঝিলেও রাস্তায় পানি জমতে দেখা গেছে। আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব জায়গা পার হতে গিয়ে আটকে যাচ্ছে বিভিন্ন পরিবহন।

মিরপুর রোডের ৩৬ নম্বর বাসের এক চালক বলেন, গাড়িতে যাত্রী নিয়ে আসার সময় ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে যাত্রী নামিয়ে কিছুদূর গাড়ি ঠেলে নিয়ে আসতে হয়েছে। পরে গাড়ি স্টার্ট নিয়েছে। আগারগাঁও থেকে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা দেখেছি।

অফিস থেকে ফিরছিলেন ইনামুল নামে এক ব্যক্তি। তিনি বলেন, ধানমন্ডির ২৭ নম্বরে সড়কে এক হাঁটু পানি জমেছে। রিকশায় যাত্রী টানার সময় অন্য গাড়ি পাশ দিয়ে গেলে যাত্রীসহ আমি পুরোটাই ভিজে যাচ্ছি ঢেউয়ে। কিছু বাস আটকে যাচ্ছে।

গত পাঁচ দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে টানা বৃষ্টি। প্রতিদিনই সকাল থেকে শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে বাড়ে বৃষ্টির প্রবণতা। একপর্যায়ে তা রূপ নেয় মুষলধারে। যদিও সোমবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X