কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:০৪ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

উইমেন্স ওয়ার্ল্ড পার্লারে গোপন ক্যামেরা

রাজধানীর ধানমন্ডিস্থ উইমেন্স ওয়ার্ল্ড। ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডিস্থ উইমেন্স ওয়ার্ল্ড। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ডিভিআর জব্দ করে পুলিশ।

ওসি পারভেজ ইসলাম বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন কক্ষে ৮টি সিসি ক্যামেরা ও ডিভিআর পাওয়া যায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে।

মামলার আসামিরা হলেন- উইমেন্স ওয়ার্ল্ডের মালিক তসলিমা চৌধুরী কনা আলম (৫৭) ও ফারনাস আলম (৩২) এবং কর্মকর্তাদের মধ্যে এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২), এইচ এম জুয়েল খন্দকার (৩৩)।

এর মধ্যে তিন কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালকে পাঠানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির মালিক কনা আলম ও ফারনাস আলম পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X