কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সৌদিপ্রবাসী শহিদ মোল্লার স্ত্রী রুমা আক্তার (২৬)। সোমবার (৮ জানুয়ারি) সকালে দেড় ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) এসব শিশুর জন্ম হয়।

হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমা হক জানান, পাঁচ শিশুর মধ্যে একটি মেয়ের মৃত অবস্থায় জন্ম হয়। বাকি চার নবজাতককে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি মাকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার দিবাগত রাতে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন চাঁদপুর সদর উপজেলার দাশাদী গ্রামের বাসিন্দা রুমা আক্তার (২৬)। পরের দিন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। পরে একে একে চার সন্তান জন্ম দেন।

শিশুগুলো অপরিপক্ব হওয়ায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের চিকিৎসকরা। এ বিষয়ে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিশুদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X