কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান, সম্পাদক সিরাজুল

কামরুজ্জামান খান ও সিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
কামরুজ্জামান খান ও সিরাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুগান্তরের সিরাজুল ইসলাম।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ চলে।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

নির্বাচনে সহ-সভাপতি পদে শাহীন আবদুল বারী, যুগ্ম সম্পাদক পদে দিপন দেওয়ান, অর্থ সম্পাদক পদে হরলাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী, দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিহাল হাসনাইন নির্বাচিত হয়েছেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম মানিক, কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়াসিম সিদ্দিকী, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু, আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহীন আলম।

কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন ৩ জন। তার মধ্যে প্রথম হয়েছেন আলী আজম, দ্বিতীয় হয়েছেন মো. আবু দাউদ খান এবং তৃতীয় হয়েছেন শেখ কালিমউল্যাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X