কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিজেএফবির সভাপতি হামিদ, সম্পাদক মুহিব

ডিজেএফবির নব নির্বাচিত কমিটি। ছবি : কালবেলা
ডিজেএফবির নব নির্বাচিত কমিটি। ছবি : কালবেলা

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হামিদ-উজ-জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু হেনা মুহিব।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংগঠনটির দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এএফপির ঢাকা ব্যুরো চিফ শফিকুল আলম এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক আবুল কাশেম। মোট ৪৯টি ভোটের মধ্যে শতভাগ ভোট প্রয়োগ করেছেন সদস্যরা।

ডিজেএফবি নির্বাচন ২০২৪-২৫ সভাপতি পদে হামিদ-উজ-জামান পেয়েছেন ২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এফএইচএম হুমায়ুন কবির পেয়েছেন ২১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আবু হেনা মুহিব পেয়েছেন ২৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার সাইদ রিপন পেয়েছেন ২২ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে মর্নিং হেরাল্ডের সাহানোয়ার সাইদ শাহীন পেয়েছেন ২৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেয়ার বিজ কড়চার মাসুম বিল্লাহ পেয়েছেন ২৪ ভোট। অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাগোনিউজ ২৪ ডট কমের মফিজুল সাদিক, সাংগঠনিক সম্পাদক এম আর মাসফি, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, প্রচার ও গবেষণা সম্পাদক মিনাক্ষী চৌধুরী, সদস্য নির্বাচিত হয়েছেন জাগরণ চাকমা, জাহিদুল ইসলাম এবং জাকারিয়া কাঞ্চন।

সংগঠনের বর্তমান সভাপতি হামিদ-উজ-জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X