কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে পুরান ঢাকায় নেহারি উৎসব

পুরান ঢাকার লালবাগে ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে ঢাকাই নেহারি উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি : কালবেলা
পুরান ঢাকার লালবাগে ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে ঢাকাই নেহারি উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি : কালবেলা

ঢাকার আদি ঘরানার রন্ধনশৈলীতে নানা খাবারের মাঝে নেহারি অন্যতম। আর এই খাবার ঘিরে অনুষ্ঠিত হয়েছে ঢাকাই নেহারি উৎসব। নেহারি উৎসবে ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। ভিন্নধর্মী সব আয়োজনে উৎসবটি হয়ে উঠেছিল ঢাকাবাসীর মিলনমেলায়।

শনিবার পুরান ঢাকার লালবাগে ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে অনাড়ম্বরপূর্ণ এ ঢাকাই নেহারি উৎসবের আয়োজন করা হয়। উৎসবের আয়োজক ছিল ঢাকার ইতিহাস ও ঐতিহ্য গবেষণা কেন্দ্র ‘ঢাকা ফোরাম’ ও সামাজিক সংগঠন ‘ঢাকাইয়া ঐক্য ছিল'। ২০১৯ সাল থেকে ধারাবাহিক এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

‘খালি খাওন পিন্দন আমগো ঐতিহ্য না, মিল মহব্বতও আমগো ঐতিহ্য'। ‘আমরা ঢাকাইয়া গো কলিজা বড়, আমরা খাইবার বি পারি, আবার খিলাইবার বি পারি'। এ রকম নানা ঢাকাইয়া বচনের ফেস্টুন টাঙ্গানো ছিল অনুষ্ঠানস্থলজুড়ে। উৎসবে ঢাকাই নেহারি, নানরুটি, পনিরের চা পরিবেশন করা হয়। পাশাপাশি ছিল কাওয়ালি পরিবেশনা।

আয়োজন নিয়ে ঢাকা ফোরামের সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সাদ উর রহমান বলেন, পেশা ও যাপিত জীবনের তাগিদে আমাদের ব্যস্ততায় মানবিক সংযোগটি যেন হারিয়ে না যায়। মানুষের মাঝে পরস্পরের প্রতি সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধনটি যেন জাগ্রত থাকে সেই লক্ষ্যে এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা।

ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় এই উৎসব আয়োজনের আশা ব্যক্ত করে তিনি বলেন, ঢাকার আদি ঘরানার রন্ধনশৈলীতে নানা খাবারের মাঝে নেহারি অন্যতম। ঢাকাবাসী এবং আমাদের নতুন প্রজন্মের কাছে তার খাদ্য সংস্কৃতি একটি নমুনা তুলে ধরার প্রয়াসে এই নেহারি উৎসবের আয়োজন। আমরা ব্যতিক্রম নেহারিকে উৎসবের থিম হিসেবে বেছে নিয়েছি। উৎসবমুখর পরিবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা বনেদি এই নেহারির স্বাদ নিতে একত্র হন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X