কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি : সৌজন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। ছবি : সৌজন্য

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) পুনর্গঠিত কার্যনির্বাহী কমিটি (ইসি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ইসির নতুন সভাপতি রাষ্ট্রদূত ড. মুহম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন আহমেদের নেতৃত্বে বিএফএসএ কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধু এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণের পর ইসির পক্ষে বিএফএস সভাপতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত ভিজিটরস বইয়ে স্বাক্ষর করেন।

ইসির সদস্যরা একই দিনে অপরাহ্ণে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা পররাষ্ট্র ক্যাডারের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অভিযাত্রা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বিএফএসএ-এর সকল সদস্যের স্বার্থ সমুন্নত রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অর্জনের পথে সকল সদস্যের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ এ নতুন সভাপতি হিসেবে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম (অতিরিক্ত পররাষ্ট্র সচিব) এবং সাধারণ সম্পাদক হিসেবে নাঈম উদ্দিন আহমেদ (রাষ্ট্রাচার প্রধান) বিএফএসএ-এর পুনর্গঠিত কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১০

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১১

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১২

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৩

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৪

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৫

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৭

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৮

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৯

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

২০
X