কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন শিডিউলে চলছে মেট্রোরেল

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে পিক আওয়ারে নতুন শিডিউলে চলেছে মেট্রোরেল। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময়ের ব্যবধান ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এ নতুন শিডিউল কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

এম এন ছিদ্দিক জানান, রাজধানীর উত্তরা-উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ার নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বেলা ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে পিক আওয়ার ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময়ের ব্যবধান করা হয়েছে আট মিনিট।

উত্তরা-উত্তর থেকে বেলা ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় আগের মতোই ১২ মিনিট পর পর মেট্রোরেল চলবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, উত্তরা-উত্তর থেকে বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত এবং মতিঝিল থেকে বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে।

তিনি জানান, ‘মেট্রোরেলে নতুন ২৬টি ট্রেন যুক্ত হয়েছে। ফলে আজ শনিবার থেকে বিরতি কমিয়ে চালানো সম্ভব হয়েছে। সামনে আরও ট্রেন এলে তখন যাত্রীদের বেশি সুবিধা দেওয়া যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১০

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১১

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১২

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৩

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৪

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৫

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৬

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৮

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৯

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

২০
X