কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

অটোরিকশা চালকদের আয়ের সিংগভাগ যায় যাদের পকেটে

রাজধানীতে সমাবেশ করেছেন অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা
রাজধানীতে সমাবেশ করেছেন অটোরিকশা চালকরা। ছবি : কালবেলা

সাত দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন অটোরিকশা চালকরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ। দাবি আদায় না হলে আন্দোলন-সংগ্রামের পথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা।

তারা অভিযোগ করে বলেন, প্রতিদিনের আয়ের সিংহভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের দাবি জানিয়েছেন তারা।

তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে, অবিলম্বে ২০০৭ সালে সরকার অনুমোদিত ৫ হাজার সিএনজি অটোরিকশা চালককে নিবন্ধন দেওয়া। আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন/ব্লু-বুক নিশ্চিত করা। ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা। পার্কিংয়ের ব্যবস্থা না দিয়ে নো পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা। ২০১৫ সালের মিটারের রেটে মিটারের মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা। মহাসড়কে সিএনজি অটোরিকশার জন্য পৃথক লেন/বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া।

রাজধানীর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ঢাকা মহানগরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়া এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থবিরোধী ধারা বাতিল করা।

পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকি বলেন, অটোরিকশা চালকরা দৈনিক ১২-১৪ ঘণ্টা কাজ করেও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারছি না। সামাজিক নিরাপত্তা নেই। আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন করার কার্যত অধিকার নেই। আমরা যা কিছু আয় করি তার সিংহ ভাগ নিয়ে নেয় সিএনজি অটোরিকশার মালিক, প্রশাসন ও চাঁদাবাজ-দালালরা। খাওয়া-পরার খরচ শেষে ছেলেমেয়েদের শিক্ষার খরচ চালানো ও মাস শেষে ঘরভাড়া দিতেও হিমশিম খাই। নিজে ও পরিবার পরিজন অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। সিএনজি অটোরিকশা পরিচালনায় সরকারি যে নিয়মনীতি রয়েছে, তা দুঃশাসনে পরিণত হয়েছে। সিএনজি অটোরিকশা জগতে সুশাসন বলে কিছু নেই। সর্বক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা চলছে। প্রশাসন একেই আইন প্রয়োগ বলে দাবি করছে।

তিনি আরও বলেন, সিএনজি অটোরিকশা খাতে শৃঙ্খলা আনতে আমাদের দাবিগুলো সরকারের মেনে বাস্তবায়ন করা উচিত। দাবি আদায় না হলে আমাদের আন্দোলন সংগ্রাম করা ছাড়া কোনো উপায় নেই।

সমাবেশে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব মিজানুর

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১০

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১১

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১২

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৩

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৪

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৫

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৬

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৭

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৮

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৯

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

২০
X