কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

৪ হাসপাতালে র‍্যাবের অভিযানে ৩৬ দালাল আটক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পুরোনো ছবি
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পুরোনো ছবি

রাজধানীর শেরে বাংলা নগরের সরকারি শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনস্টিটিউট ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৮ জানুয়ারি) ওই ৪টি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় ৩৬ জন দালালকে আটক করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব-২ এর উপঅধিনায়ক মেজর নাজমুল্লাহিল ওয়াদুদ গণমাধ্যমকে জানান, দালালরা সরকারি হাসপাতাল থেকে তাদের কমিশনভিত্তিক ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার সময় ১৭ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১২, আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল থেকে ৩ জন ও শিশু হাসপাতাল থেকে ৪ জনকে আটক করা হয়।

র‌্যাব-২ এর ৪টি দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

মেজর ওয়াদুদ বলেন, সরকারি হাসপাতালে রোগী আসামাত্রই দালালরা রোগীর পিছু নিয়ে রোগীদের বিভ্রান্তি করেন। তারা রোগী ও রোগীর স্বজনদের বলেন, ‘সরকারি হাসপাতালের চিকিৎসা ভালো না। এখানে চিকিৎসক এখনো আসেননি। এখানে বেড খালি নেই। বাইরের হাসপাতালে গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে, সেখানে খরচও কম।’ এভাবে প্রলুব্ধ করে তাদের চুক্তিভিত্তিক ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তারা চুক্তিমতো কমিশন পান।

মেজর ওয়াদুদ আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে আরেক দালাল চক্র তৎপর থাকে। চিকিৎসকের কক্ষ থেকে রোগী বের হলে তারা রোগীদের ঘিরে ধরে এবং চিকিৎসার ব্যবস্থাপত্রটি তার থেকে কেড়ে নিয়ে জোর করে ছবি তুলে নেয়। পরে তারা সংশ্লিষ্ট চিকিৎসককে তাদের চুক্তিভিত্তিক কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X