কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১১:৪৯ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ
ডিএনসিসির অভিযান

দুটি রেস্তোরাঁ সিলগালা ও আটটিকে জরিমানা 

ডিএনসিসির গুলশান, মিরপুর ও উত্তরা এলাকার বেশকিছু রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত
ডিএনসিসির গুলশান, মিরপুর ও উত্তরা এলাকার বেশকিছু রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ছবি : সংগৃহীত

অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুটি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এছাড়াও আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় ৮টি রেস্তোরাঁ থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান, মিরপুর ও উত্তরা এলাকার বেশকিছু রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসির অঞ্চল-৩ এর অন্তর্গত গুলশান ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। অভিযান পরিচালনাকালে গুলশান-১ এলাকায় একটি চাইনিজ রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় রেস্তোরাঁটি সিলগালা করা হয় এবং আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করায় অন্য একটি রেস্তোরাঁকে এক লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় এবং দায় স্বীকার না করায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এছাড়াও অভিযানে মাদানি অ্যাভিনিউ ও ভাটারা এলাকায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

অঞ্চল-২ এর অন্তর্গত মিরপুরের রূপনগর এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান। অভিযানে একটি রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় আরও ৩টি রেস্তোরাঁকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অঞ্চল-৬ এর অন্তর্গত উত্তরা সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। ৪টি রেস্তোরাঁয় যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এবং অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রি করায় মোটি ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অঞ্চল-১ এর অন্তর্গত উত্তরা সেক্টর-৭ এর ৫ নম্বর রোডে বিএনএস সেন্টার শপিং মলে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ। শপিং মলটিতে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে।

এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১০

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১১

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১২

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৩

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৪

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৫

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৬

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৭

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

২০
X