কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৫:৪৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর সড়কে ছুটির দিনে ঝরল ৪ প্রাণ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ছুটির দিনে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৮ মার্চ) যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর ও উত্তরখানে ঘটা এ দুর্ঘটনাগুলোতে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে বসে আর্তনাদ করছেন এক মেয়ে। বাবার মরদেহের অপেক্ষায় তার অঝোরে কান্না কিছুতেই শান্ত করতে পারছেন না আত্মীয়রা।

জানা গেছে, ছুটির দিনটিতে রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব রসূলবাগ বাসার সামনে খেলা করছিল মাদ্রাসা পড়ুয়া সাত বছরের শিশু ইয়াসিন। বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় শিশুটিও না ফেরার দেশে পাড়ি জমায়।

একই দিন সকালে ওয়ারীর বাসা থেকে বের হয়েছিলেন ষাটোর্ধ্ব মতিউর রহমান। মেয়েকে কথা দিয়েছিলেন, রোজা উপলক্ষে বাজার করে বাসায় ফিরবেন। তবে সায়েদাবাদ জনপদ মোড়ে বেপরোয়া বাসের চাপায় সড়কেই লাশ হয়ে বাড়ি ফেরা হলো না তার।

যাত্রাবাড়ী চৌরাস্তায় দুবাসের মাঝে চাপা পড়ে লাইনম্যান ইমরান মারা যান। সকালে উত্তরা থেকে কাজ শেষ করে গাজীপুরের বাসায় ফিরছিলেন আলী হোসেন। পথে উত্তরখানে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি নিহত হন।

ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X