কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ১০:২৯ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
ডিইউজের একাংশের নির্বাচন

তপু ও সোহেল হায়দার সমান ভোটে সভাপতি

ডিইউজের একাংশের নির্বাচনে সমান ভোটে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী। ছবি : কালবেলা
ডিইউজের একাংশের নির্বাচনে সমান ভোটে সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী। ছবি : কালবেলা

মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী সমান ৮১২ ভোট করে পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা এক বছর করে দায়িত্ব পালন করবেন।

সোমবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফরিদ হোসেন।

লটারির মাধ্যমে প্রথম বছর সোহেল হায়দার চৌধুরী, দ্বিতীয় বছর সাজ্জাদ আলম খান তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে।

সাধারণ সম্পাদক আকতার হোসেন ৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত, সহ-সভাপতি পদে ইব্রাহিম খলিল খোকন ৫২৩ ভোটে নির্বাচিত, যুগ্ম সম্পাদক পদে মো. শাহজাহান মিঞা ৫১৪ ভোট, কোষাধ্যক্ষ পদে সোহেলী চৌধুরী ৫৫০ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে গোলাম মুজতবা ধ্রুব ৯৪৭ ভোট, আইনবিষয়ক সম্পাদক পদে আসাদুর রহমান ৮৭৬ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মদ মামুন শেখ ৭৪৮, দপ্তর সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৭১৭ ভোট, কল্যাণ সম্পাদক পদে শাহজাহান স্বপন ৭১৬ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান ৫৭৪ ও নারীবিষয়ক সম্পাদক পদে সুমি খান ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও নির্বাহী পরিষদ সদস্য পদে ৮টি পদে জি এম মাসুদ ঢালী ৭৪১ ভোট, নাসরিন বেগম গীতি ৬৯৪, এ এম শাহজাহান মিয়া ৬৪৭, আনোয়ার সাদাত সবুজ ৫৪৬, সাজেদা হক ৫২৯, আহমেদ মুশফিকা নাজনীন ৫০৯, রারজানা সুলতানা ৫০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X