কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষ

৪ ঘণ্টা পর গুলশানে যান চলাচল শুরু

গুলশান-১ নম্বরে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
গুলশান-১ নম্বরে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-১ নম্বরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ এবং পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। প্রায় ৪ ঘণ্টা পর যান চলাচল শুরু হয় ওই এলাকায়।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় গুলশান শপিং সেন্টার সিলগালা করেন। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। সাড়ে তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধের পর পুলিশ ব্যবসায়ীদের সরাতে গেলে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের।

পুলিশ জানায়, বিকেল পৌনে ৪টা থেকে পুলিশ ব্যবসায়ীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এরপর ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় কয়েকটি প্রাইভেটকার ও বাসে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর এরই মধ্যে যানবাহন চলাচল শুরু হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে বিকেল সোয়া ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। যান চলাচল এখন স্বাভাবিক। আমরা চারদিক থেকে গাড়ি ছাড়ছি। এখন আর কোনো সমস্যা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X