কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা এসেছে, দাবি মেয়রের 

বুধবার ডিএসিসির ৬৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
বুধবার ডিএসিসির ৬৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে শৃঙ্খলা আনা হয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৭ মার্চ) ডিএসিসির ৬৯ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে দেখেছি যে, প্রায় দুর্ঘটনা ঘটত এবং কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। আমাদের নিয়মিত গাড়ি চালক ছিল না। যানবাহনগুলো সবই প্রায় পুরনো ও লক্কড়-ঝক্কড় ছিল। ফলে বর্জ্য সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল। ময়লা-আবর্জনা উন্মুক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকত। কিন্তু সেখান থেকে আমরা অনেকটা উত্তরণ ঘটিয়েছি।

তিনি বলেন, আমরা নিজস্ব অর্থায়নে ২৫টি ডাম্প ট্র্যাক কিনেছি। নতুন প্রায় ১০০ জন নিয়মিত ভারী গাড়িচালক নিয়োগ দিয়েছি। আগে যাকে তাকে দিয়েই গাড়ি চালানো হতো। সেটা এখন নেই বললেই চলে। আমরা পুরো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সংস্কার করেছি। এখন আর রাস্তায় উন্মুক্তভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা যায় না। এভাবেই আমরা পুরো বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আধুনিকায়ন করছি, শৃঙ্খলায় নিয়ে আসছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ নাছিম আহমেদ, অঞ্চল-৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X