কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার মাহফিল। ছবি : সংগৃহীত

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাজধানীর বাংলামোটরে একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনজেএফ-ঢাকার সভাপতি শাহাদৎ হোসেন নিজামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফয়েজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নারায়ণগঞ্জের ফতুল্লার সহকমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, খিলগাঁও জোনের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন লিয়ন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজেএফ সহসভাপতি শফিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, দপ্তর সম্পাদকসহ প্রমুখ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর হায়দার লেলিন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানন আরা বেগম, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা হিরণ, এজেআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ রিয়াদ, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মোশাররফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এনজেএফের সুন্দর এ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে- অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। নোয়াখালীর মানুষ ও ঐতিহ্যকে তুলে ধরতে কাজ করবে এই ফোরাম।

তারা আরও বলেন, নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তুনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে নোয়াখালীর উন্নয়নে আরও জোরাল ভূমিকা রাখবে নোয়াখালী জার্নালিস্ট ফোরাম।

ইফতার পরবর্তী আড্ডায় বিশিষ্টজনরা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়নে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের ভূমিকা পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এনজেএফকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন তারা। পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করতে ফোরামের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X