নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাইমচর জনকল্যাণ সমিতি ঢাকার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

ঢাকাস্থ হাইমচর উপজেলার সমাজ ও জনকল্যাণমূলক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মার্চ) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে এ ইফতার অনুষ্ঠান হয়।

সমিতির সহসভাপতি আবদুল আউয়ালের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এজেডএম আজিজুর রহমানের সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, প্রতি রমযানে হাইমচর সমিতি আমাকে হাইমচরবাসীর সঙ্গে একদিন ইফতারের সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। ইশানবালার নদী ভাঙন রোধে বিশেষ দৃষ্টি দিচ্ছি। শীঘ্রই কাজ শুরু করবো। এক সময়ে চরে যানবাহনের রাস্তা ছিল না এখন যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। চাঁদপুর থেকে হাইমচর রিভার ড্রাইভ যত দ্রুত সম্ভব করবো দেশের সক্ষমতার আলোকে। সবাই মিলে যেন হাইমচরের জীবনমান উন্নয়ন একসঙ্গে কাজ করতে পারি। সবার কাছে এ প্রত্যাশা করছি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও হাইমচর উপজেলা চেয়ারম্যান মো. নুর হোসেন পাটোয়ারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ড. মো. শাহাদাৎ হোসেন, সহসভাপতি মো. মাহবুব উল আলম, সহসভাপতি নিবাস চন্দ্র মাঝি, সহসভাপতি মোখলেছুর রহমান পাটোয়ারী।

আরও বক্তব্য রাখেন আশুতোষ দাস দেওয়ান, আহমেদ আলী, দিলীপ দাস দেওয়ান, মজিবুর রহমান পাটোয়ারী, সালেহ আহমেদ, মাহবুব ফেরদৌসী।

সভাপতি এজেডএম আজিজুর রহমানের বক্তব্য ও ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১০

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১১

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১২

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৩

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৪

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৬

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৭

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৮

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

২০
X