কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বাসকে ধাক্কা দিল সিমেন্টবাহী গাড়ি, নারী নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

রাজধানীর জিরো পয়েন্টে বাসে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় আয়েশা আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলামসহ (২৫) আরও কয়েকজন।

রোববার (২১ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় আয়েশা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আয়েশা পটুয়াখালীর সদর উপজেলার চারবুনিয়া গ্রামের মোশারফ পেদার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় থাকতেন।

নিহত আয়েশার দূর সম্পর্কের মামা জহিরুল ইসলাম রাফি জানান, আয়েশা তার স্বামী খাইরুল ইসলামকে সঙ্গে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় থাকতেন। সেখানে একই গার্মেন্টসে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করতেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা। আগামীকাল সোমবার তাদের গার্মেন্টস চালু হওয়ার কথা থাকায় রোববার ভোরে গ্রাম থেকে ঢাকায় ফিরেন। এরপর সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুর যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্ট বোঝাই গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা ও তার স্বামী খায়রুলসহ বাসের আরও কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে আয়েশার মৃত্যু হয়। তবে আয়েশার স্বামী আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আয়েশার মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১০

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১১

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১২

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৩

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৪

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৫

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৬

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৭

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৮

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৯

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

২০
X