কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

হিট অফিসারের পরামর্শে রিকশাচালকরা পেলেন ছাতা, পানির বোতল

রিকশাচালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা
রিকশাচালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়েছে। ছবি : কালবেলা

টানা দাবদাহের মধ্যে ঢাকার চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ৩৫ হাজার রিকশাচালককে ছাতা উপহার দিচ্ছে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি একটি করে পানির বোতল এবং ১২ প্যাকেট খাবার স্যালাইনও দেওয়া হয়েছে তাদের।

রোববার (২৮ এপ্রিল) গুলশানে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এসব উপকরণ বিতরণ করেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, তীব্র গরমে রিকশাচালকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী নিবন্ধিত রিকশাচালকদের ছাতাসহ এসব উপকরণ দেওয়া হয়েছে। পরবর্তীতে নিবন্ধন নেই এমন রিকশার চালকদের ছাতা দেওয়া হবে। ঢাকার চিফ হিট অফিসারের পরামর্শে এ কার্যক্রম শুরু হয়েছে।

মেয়র বলেন, এ প্রচণ্ড গরমে রিকশাচালকরা ঠিকমতো রিকশা চালাতে পারছেন না। এতে তাদের আয় কমে যাচ্ছে, পরিবারের ওপর প্রভাব পড়ছে। আর রোদের মধ্যে দীর্ঘ সময় রিকশা চালালে তারা অসুস্থ হয়ে পড়বেন। এ ছাতা তাদের ছায়া দেবে। আধা লিটার পানির বোতল দেওয়া হয়েছে তাতে পানি রাখবেন, তৃষ্ণা পেলে পানি খাবেন।

গরমের এ সময় নিম্নআয়ের মানুষের সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম। তাপমাত্রা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিএনসিসি ৮০ হাজার গাছ লাগিয়েছে, লাগানো হবে আরও ১ লাখ ২০ হাজার গাছ।

মেয়র বলেন, উত্তর সিটি করপোরেশন থেকে আগামী দুই মাসের ৪৭ জন মালি নিয়োগ করতে যাচ্ছি আমরা। কারণ গাছ লাগানো অনেক সোজা কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তাই ৪৭ জন মালি, তিনজন সুপারভাইজর ও একজন কালচারিস্ট নিয়োগ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১০

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১১

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১২

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৩

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৪

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৫

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৬

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৭

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৮

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৯

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

২০
X