কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দিয়াবাড়ির লেকের পানিতে ডুবে মারা গেল দুই কিশোর

পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকে গোসলে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) বিকেলে এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের মরদেহ উদ্ধার করেছে।

মারা যাওয়া দুই কিশোর হলেন, মো. আশরাফ (১৬) ও মো. তামিম (১৬)। তারা মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, মারা যাওয়ায় দুজনসহ পাঁচ বন্ধু মিলে মিরপুর থেকে দিয়াবাড়ি এলাকায় ঘুরতে আসে। তারা দিয়াবাড়ির ১৮ নম্বর সেক্টরের রংধনু সেতুর কাছে লেকে নেমে গোসল করতে থাকে। একসময় তারা লেকের মাঝামাঝি চলে যায়। সেখানে পানির গভীরতা বেশি থাকায় আশরাফ ও তামিম পানিতে ডুবে যেতে থাকে। এসময় অন্য তিনজন তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। একপর্যায়ে আশরাফ ও তামিম পানিতে ডুবে যায়।

তিনি জানান, দুই বন্ধু ডুবে যাওয়ার পর অন্য তিনজনের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

তুরাগ থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ফায়ার সার্ভিস যাওয়ার পর পুলিশও সেখানে উপস্থিত হয়। মারা যাওয়া দুই শিক্ষার্থীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১০

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১১

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১২

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৩

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৪

‘মেসি ঈশ্বরের উপহার’

১৫

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৬

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৭

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৮

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০
X