লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পানিতে ডুবে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা
পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা

মেহেরপুরের পর ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে পৃথকস্থানে আরও তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৯ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার কালমা এবং চরভূতা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার নূর ইসলামের ৫ বছরের মেয়ে মোহনা আক্তার, একই এলাকার মৃত শফিকুল ইসলামের ৫ বছরের মেয়ে নুসরাত এবং চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকার আকতার হোসেনের দেড় বছরের ছেলে মো. আলিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকায় একসঙ্গে বাড়ি থেকে বের হয় শিশু মোহনা ও নুসরাত। তারা দুজনে খেলার সঙ্গী ছিল। এরপর দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেলের দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বসতবাড়ি সংলগ্ন একটি পুকুরে নেমে তাদের খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুকুর থেকে শিশু দুইজনের নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা।

অন্যদিকে একই দিন দুপুরে চরভূতা ইউনিয়নের রহিমপুর এলাকায় খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু আলিফ। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু আলিফকে মৃত ঘোষণা করেন। এই তিন শিশুর মৃত্যুতে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X