বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৬:১৫ এএম
অনলাইন সংস্করণ
শাপলা তুলতে গিয়ে মৃত্যু

পাশাপাশি কবরে চিরনিদ্রায় ৪ বোন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মল্লিকপাড়া মাঠে রোববার রাতটা ছিল খুবই কষ্টের। নিঃস্তব্ধ রাত, কাঁদছে গ্রাম, কাঁদছে মানুষ। সামনে পাশাপাশি রাখা চারটি খাটিয়া, সাদা কাফনে মোড়া চারটি নিথর দেহ চারটি শিশুর। তারা চার বোন। তাদের জানাজা শেষ হয় একসাথে। এরপর রাজনগর কবরস্থানে পাশাপাশি শায়িত করা হয় তাদের।

রোববার (৯ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিল তারা, শাপলা তুলবে বলে। বিকেল পেরিয়ে সন্ধ্যা, ঘরে ফেরেনি কেউ। উদ্বিগ্ন পরিবার ছুটে যায় মসুরিভাজা বিলে। কিছু সময় পরেই বিলের জলে একে একে ভেসে ওঠে চার শিশুর দেহ।

নিহতরা হলো অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ও মিম এবং চতুর্থ শ্রেণির আফিয়া ও আলসিয়া। সবাই একই পরিবারের, একই গ্রামের।

রাতের সেই জানাজায় অংশ নেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দীন খান। ইমামতি করেন তাজউদ্দীন খান।

গ্রামের প্রবীণ আয়ুব আলী বললেন, 'এই বয়সে এসে একসাথে চারটা কবর খুঁড়তে হবে ভাবিনি। এমন মৃত্যু দেখেনি আমাদের গ্রাম।'

বাবা আব্দুস সামাদ কাঁদতে কাঁদতে বলেন, 'আমার দুই মেয়ে একসাথে চলে গেল, আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন।' পাশে দাঁড়িয়ে থাকা মিমের বাবা ইসহাক আলী শুধু কাঁদছিলেন।

মোমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আফিয়া ও মিম তার বিদ্যালয়ের ছাত্রী ছিল। দুজনেই অত্যন্ত মেধাবী, বিনয়ী, আর নিয়মিত নামাজ পড়ত। এমন শিক্ষার্থী হারানো সত্যিই কষ্টের।

স্থানীয় দুই যুবক বলেন, 'আমরা ভ্যানযোগে যাচ্ছিলাম। দূর থেকে দেখি মেয়েগুলো পানিতে নেমেছে, ভেবেছিলাম খেলছে। কিছু সময় পর শুনি তারা আর নেই। জানলে দৌড়ে যেতাম।'

রাজনগর গ্রামের ইতিহাসে একসাথে চারটি কবর, এ যেন বর্তমানে এক অবিশ্বাস্য বাস্তবতা। বিলের পানি এখনো স্থির। হালকা বাতাসে কাঁপছে শাপলার পাতা। চারটি নাম ভাসছে নিঃশব্দে ফাতেমা, মিম, আফিয়া আর আলসিয়া। রাজনগরের মাটিতে পাশাপাশি ঘুমিয়ে তারা চিরনিদ্রায়, রেখে গেছে এক গভীর শূন্যতা।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X