কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

৬ তলার ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ। পুরোনো ছবি

রাজধানীর চকবাজার ইসলামবাগে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে শফিকুল ইসলাম (২৩) নামে এক যুবক মারা গেছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে চকবাজার ইসলামবাগের বাসায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শফিকুলের চাচা হাজি মো. বাদল বলেন, তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর গ্রামে। বাবার নাম আব্দুর রশীদ হাওলাদার। বর্তমানে চকবাজার ইসলামবাগের ওই বাসার ৬ তলায় ভাড়া থাকেন। ইসলামপুরে তাদের কাপড়ের ব্যবসা রয়েছে।

তিনি আরও বলেন,

শুক্রবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সারাদিন বাসায় ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে ছাদে বাতাস খেতে গিয়েছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় শফিকুল। দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X