কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৯:৩৯ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যুবলীগকর্মী অলিউল্লাহ রুবেল। ছবি : সংগৃহীত
যুবলীগকর্মী অলিউল্লাহ রুবেল। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরের গুলবাগে অলিউল্লাহ রুবেল নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার (ওসি) মো. ফারুকুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

অলিউল্লাহ রুবেল (৩৬) শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে যুবলীগের রাজনীতি করলেও কোনো পদে ছিলেন না। একই সঙ্গে ইন্টারনেট ও ডিমের ব্যবসা করতেন তিনি। পরিবার নিয়ে তিনি গুলবাগের জোয়ারদার লেনের ১৫৩/এ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

জানা যায়, রাজারবাগ থেকে রাতে নিজের ভাড়া বাসায় ফিরছিলেন রুবেল। পথে তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং সবশেষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১০

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১১

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১২

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৩

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৪

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৫

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৬

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৭

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৮

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৯

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

২০
X