কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ
গোপীবাগ-টিটিপাড়া রেলওয়ে কলোনিতে উচ্ছেদ অভিযান

পুনর্বাসনের দাবিতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

রেলওয়ে হরিজন কলোনিতে উচ্ছেদের প্রতিবাদে ও যথাযথ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
রেলওয়ে হরিজন কলোনিতে উচ্ছেদের প্রতিবাদে ও যথাযথ পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের পুনর্বাসনের আশ্বাসের পরও রাজধানীর ‘গোপীবাগ-টিটিপাড়া রেলওয়ে হরিজন কলোনি’তে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনার প্রতিবাদ জানিয়েছেন সেখানে বসবাসকারী লোকজন। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে কলোনির সব বাসিন্দাকে সম্মানজনক পুনর্বাসনের দাবি জানিয়েছে গোপীবাগ হরিজন ঐক্য পরিষদ।

শুক্রবার (২১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে নেতৃবৃন্দ এ দাবি জানান।

গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন কলোনিতে আবারও বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদ ও যথাযথ পুনর্বাসনের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের কারণে টিটিপাড়া রেলওয়ে হরিজন কলোনির জমি ব্যবহারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ জন্য শুরুর দিকে প্রকল্পের পক্ষ থেকে কলোনিতে বসবাসকারী সবার পুনর্বাসনের তালিকা করা হয়। এক পর্যায়ে কোনো ধরনের সহযোগিতা ছাড়াই উচ্ছেদ অভিযান শুরু করেন প্রকল্প কর্মকর্তারা।

এ পরিস্থিতিতে তাদের পক্ষে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতারা। রেলমন্ত্রী অসহায় মানুষদের কষ্টের কথা শুনে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন। সেইসঙ্গে পুনর্বাসনের আগে আর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না বলেও প্রতিশ্রুতি দেন। এ ব্যাপারে মন্ত্রী নিজেই সরাসরি প্রকল্প কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে গেল প্রায় ১৫ দিনে দুবার কলোনিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ কারণে আতঙ্কের মধ্যে রাতদিন কাটছে স্থানীয়দের। হরিজন ও তেলেগু সম্প্রদায়ের মানুষের দাবি, প্রায় ২০০ বছর আগে ভারত থেকে তাদের এ অঞ্চলে জমাদারের কাজ করার জন্য আনা হয়। স্বাধীনতার পর তাদের এ দেশের নাগরিকত্ব দেয় সরকার। প্রথমে তারা রেলওয়ের কর্মচারী হিসেবে ফুলবাড়িয়া কলোনিতে বসবাস করত। পরে তাদের টিটিপাড়া কলোনিতে জায়গা দেওয়া হয়। সবার বর্তমান ও স্থায়ী ঠিকানা এই কলোনি। এখানে বাস করা খুব কমসংখ্যক লোকজন এখন রেলে কাজ করেন। এই অজুহাতে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের উচ্ছেদ করতে চায়।

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, হরিজনদের উচ্ছেদ করা হবে না- রেলমন্ত্রীর এমন ঘোষণার পরও কেন তাদের উচ্ছেদ করা হলো। যাদের উচ্ছেদ করা হয়েছে তারা এখন কোথায় যাবে, কোথায় থাকবে? পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছাড়া কেন এভাবে তাদের অমানবিকভাবে উচ্ছেদ করা হলো। সরকারের অনেক জায়গা আছে। আমরা চাই ভালো কোনো জায়গায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এ জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। না হলে উচ্ছেদ করা হরিজনদের পক্ষে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি পারদ লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ লাল, সাধারণ সম্পাদক পঙ্গোজ বাসমোর, গোপীবাগ হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক লিটন দাস, বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় দাস, হরিজন নেতা অর্জুন ভৌমিক, রাজেন লাল প্রমুখ।

কৃষ্ণ লাল বলেন, রাজধানীর কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় গোপীবাগ (টিটিপাড়া) রেলক্রসিং সংলগ্ন হরিজন কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করা হচ্ছে।

২০১৯ সালে ওই কলোনির ১১২টি পরিবারকে প্রথম দফায় উচ্ছেদ করা হয়। সে সময় রেল মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে উচ্ছেদকৃত ১১২ পরিবারকে পুর্নবাসন করা হয়নি। বরং পরবর্তীতে আরও ২৭টি পরিবারকে তালিকা প্রণয়ন ছাড়াই উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত হরিজন সম্প্রদায়ের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন।

পারদ লাল বলেন, আমরা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের অনতিবিলম্বে পুনর্বাসন না করা হলে কঠোর আন্দোলন করা হবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের পুর্নবাসনের ন্যায়সঙ্গত দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X