কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

দিনশেষে একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী

একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানীর কিছু কিছু এলাকা। পুরোনো ছবি
একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানীর কিছু কিছু এলাকা। পুরোনো ছবি

সারা দিন প্রচণ্ড গরম থাকলেও দিনশেষে সন্ধ্যায় স্বস্তির বৃষ্টি দেখেছে রাজধানীবাসী। এতে তপ্ত নগরীতে শীতলতা নেমে এসেছে।

রোববার (২ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি দেখা যায়।

হঠাৎ বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি মিললেও কিছুটা ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি, পথচারীরা। এ সময় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়।

অফিস ছুটির পর গণপরিবহনের অপেক্ষায় থাকা চাকরিজীবীরা জানান, বিকেল ৬টায় অফিস শেষ হয়। এরপর সবারই মেট্রোরেল ধরার একটা চাপ থাকে। এরইমধ্যে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছে সবাই।

এর আগে, রাত ১টার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X