কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৪, ০৯:০৩ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফার্মগেটে আনোয়ারা উদ্যানে কোনো স্থাপনা নয় : মেয়র আতিক

শক্তি ফাউন্ডেশন এবং ইউএসএআইডির যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা
শক্তি ফাউন্ডেশন এবং ইউএসএআইডির যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে কথা বলেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি : কালবেলা

ফার্মগেটে আনোয়ারা উদ্যানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না, এটি পার্ক (উদ্যান) হিসেবেই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৩ জুন) দুপুরে রাজধানীর শেরাটন হোটেলে শক্তি ফাউন্ডেশন এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) যৌথ উদ্যোগে আয়োজিত এক সংলাপে তিনি এ ঘোষণা দেন।

বায়ুর গুণমান উন্নতকরণে তথ্যভিত্তিক সমাধান এবং তার যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপের লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, ফার্মগেটে আনোয়ারা উদ্যানে কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না, এটি পার্ক (উদ্যান) হিসেবেই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এটি একসময় পার্ক ছিল। জনগণের চাহিদা অনুযায়ী এটি পার্ক হিসেবে ফিরিয়ে দিতে হবে। আমি জনগণের সঙ্গে আছি। এখানে কোনো স্থাপনা নয়, এটি পার্ক হিসেবেই থাকবে।

বায়ুদূষণ রোধে ৫টি করণীয় তুলে ধরেন মেয়র। এগুলো হলো- ধুলাবাহিত বায়ুদূষণ রোধকল্পে নির্মাণস্থলে আচ্ছাদন ব্যবহার করা, বায়ুবাহিত সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয়- এমন উপকরণ বহনকারী যানবাহনের জন্য উপযুক্ত আচ্ছাদন ব্যবহার নিশ্চিত করা, কালো ধোঁয়া নির্গমন হয়- এমন অনুপযুক্ত যানবাহন নিষিদ্ধ করা, অপ্রয়োজনীয় পাতা-বর্জ্য পোড়ানো পরিহার করা এবং নালা ও খালের অবৈধ পয়োনিষ্কাশন লাইন বন্ধ করা।

মেয়র আতিকুল বলেন, শহরের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গুলশান ও বারিধারা এলাকায় একটি সার্ভে (জরিপ) করেছিলাম। বেশিরভাগ ভবনে সঠিক স্যানিটেশন ব্যবস্থা নেই। অভিজাত এলাকা পয়োঃবর্জ্যের অবৈধ সংযোগ সিটি করপোরেশনের সারফেস ড্রেনে দিয়ে দূষণ করছে। গুলশান ও বারিধারা খালের পানি দূষিত। মাছ চাষ করা যায় না; সেখানে মশার চাষ হচ্ছে।

তিনি বলেন, শহরের প্রায় সব ভবনেই এয়ার কন্ডিশন (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) লাগানো আছে। সবাই হাজার হাজার টাকা খরচ করে ঘর ঠান্ডা রাখার জন্য এসি লাগাচ্ছেন, কিন্তু সুয়ারেজ ব্যবস্থাপনা নিয়ে কেউ চিন্তা করছেন না। নির্বিচারে শহরের খালে, ড্রেনে সুয়ারেজের সংযোগ দিয়ে পানি, বায়ু দূষণ করছে। এসব বন্ধ করতে হবে। এসব অবৈধ সংযোগ বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব।

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সঞ্চালনায় সংলাপে আরও অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. লোকমান হোসেন মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X