সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রচারণায় যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাতে যাওয়ার সময় ১৫ নেতাকর্মী নিয়ে একটি নৌকা ডুবে গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জেলে পাড়ার পাশের এলাকায় সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে। নৌকায় থাকা ১২ জন সাঁতার কেটে তীরে ওঠেন। তবে সাঁতার না জানা তিনজনকে নদী থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমিলাইশ ইউনিয়ন শাখার সভাপতি আবদুর রহমান (৫০), জামায়াত কর্মী আবদুল মোমেন (৩৫) ও মোহাম্মদ মনির (৩৫)।

আমিলাইষ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক বলেন, শনিবার বিকেলে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জেলে পাড়া এলাকায় নৌকাযোগে প্রচারণার জন্য যাওয়ার সময় ইউনিয়নের জেলে পাড়া এলাকায় হাতবায়া নৌকাটি ডুবে যায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আমরা একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা দিচ্ছি। বর্তমানে আল্লাহর রহমতে তারা সুস্থ আছে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X