কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:৩৫ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ শুরু

বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ করছেন শ্রমিকরা। ছবি : সংগৃহীত
বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ করছেন শ্রমিকরা। ছবি : সংগৃহীত

বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিশেষ মোনাজাতের মাধ্যমে এই কাজ শুরু হয়।

এ সময় সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) করপোরেশনের মার্কেট নির্মাণ সেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তওহীদ সিরাজ, সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়াসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন, তাদের সহযোগিতা করেছেন। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুততার সঙ্গে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন সেজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং তিনি স্বশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুতরাং আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুততম সময়ে সেখানে নির্মাণকাজ শুরু করা যায়। তারই প্রতিফলন আজকের এই কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।

গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে।

এ ছাড়াও গত ২৬ মে নজরুল সরোবরের নির্মাণ করা শুরু হয়। অন্যদিকে গত ৩ জুন ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ প্রকল্পের স্থান বুঝিয়ে দেওয়া হয়। শিগগিরই পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত ৮ সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’-এর নির্মাণকাজও শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X