কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে গৃহশ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে থোক বরাদ্দের দাবি 

সংবাদ সম্মেলনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নেতারা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের নেতারা। ছবি : কালবেলা

বাজেটে গৃহশ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে থোক বরাদ্দ এবং তাদের নিবন্ধন ও নিরাপত্তার জন্য অবিলম্বে গৃহশ্রমিকদেরকে শ্রমআইনে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৫ জুন) সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। এ বাজেটে সামাজিক সুরক্ষা বলয়ে বৃদ্ধি করা হবে কিন্তু এ সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে গৃহশ্রমিকরা অন্তর্ভুক্ত হবেন না। তাই আমরা দাবি করছি বাজেটে গৃহশ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে থোক বরাদ্দ এবং তাদের নিবন্ধন ও নিরাপত্তার জন্য অবিলম্বে গৃহশ্রমিকদেরকে শ্রমআইনে অন্তর্ভুক্ত করতে হবে। সার্বজনীন পেনশন স্কীমে গৃহশ্রমিকদের জন্য বিশেষ সুবিধা বিধান চালু করতে হবে। আমরা অবিলম্বে গৃহশ্রমিকের জন্য প্রণীত আইএলও কনভেনশন ১৮৯ দ্রুত অনুসমর্থন এবং শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছি।

বক্তারা বলেন, দেশে সবচেয়ে অবহেলিত, বঞ্চিত শ্রমশক্তির নাম গৃহশ্রমিক। যাদের শ্রমের কোন রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। এ শ্রমশক্তির ৯৫ ভাগই হচ্ছে নারী ও শিশু। সরকারি কোন পরিসংখ্যান না থাকলেও সারাদেশে এর পরিমাণ প্রায় ৫০ লাখ। বাংলাদেশের শ্রমখাতে সবচেয়ে বেশী নারী ও শিশু এ খাতে কর্মরত। যাদের শ্রমের অর্থমূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। অথচ এই আয় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে গন্য করা হয় না।

গৃহশ্রমিকদের জন্য রাষ্ট্রীয় আইন নীতিমালা ও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মমতাজ বেগম, প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন, উপদেষ্টা মোস্তফা আলমগীর রতন, আমেনা বেগম, মিনারা বেগম, কাজী রেনু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X