কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকার সড়কে অবৈধ গাড়ি পার্কিং করলেই ব্যবস্থা

পুরান ঢাকার স্টার হোটেলে মতবিনিময় সভা করেন লালবাগ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ছবি : কালবেলা
পুরান ঢাকার স্টার হোটেলে মতবিনিময় সভা করেন লালবাগ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঈদের আগে যাতায়াত নির্বিঘ্ন করতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের লালবাগ ট্রাফিক বিভাগ। এই অভিযানে ঢাকার প্রবেশপথ বাবুবাজার ব্রিজ ও সদরঘাট এলাকার সড়কে অবৈধ পার্কিং করলেই গাড়ি চালকদের জরিমানা করা হচ্ছে। পাশাপাশি ঈদে ঘরমুখী যাত্রীবাহী গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রাস্তায় দায়িত্ব পালন করছেন।

সোমবার (১০ জুন) পুরান ঢাকার স্টার হোটেলে স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামপুরের কাপড় ব্যবসায়ী সমিতি, বাদামতলী ফল ব্যবসায়ী সমিতি, পরিবহন মালিক সমিতি ও পশুর হাটের ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেন লালবাগ ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

কোতোয়ালি ট্রাফিক জোনের আয়োজনে ওই বৈঠকে লালবাগ ট্রাফিক বিভাগের ডিসি (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আসমা সিদ্দিকা মিলি প্রধান অতিথি ছিলেন। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি আবদুল মান্নান, লালবাগ ট্রাফিক বিভাগের এডিসি আশিকুর রহমান, কোতোয়ালি ট্রাফিক জোনের সহকারী কমিশনার পীযুষ কুমার দে এবং ওই জোনের ইন্সপেক্টর (ট্রাফিক) মাসুম মোল্লাসহ ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।

মতবিনিময় সভায় বাদামতলী ফল ব্যবসায়ীরা বলেন, বাবু বাজার ব্রিজের মুখে গাড়ি থেমে থাকায় তাদের ফলবাহী গাড়ি ঠিকমতো আড়তে আসতে পারে না। ইসলামপুরের কাপড় ব্যবসায়ীরা জানান, তাদের সরু গলিতে মার্কেটগুলো গড়ে উঠেছে। কিন্তু এসব গলিমুখে মোটরসাইকেল পাকিং করে রাখায় ক্রেতারা মার্কেটে ঢুকতে পারেন না।

প্রতিনিধিদের বক্তব্য শুনে ডিসি আসমা সিদ্দিকা মিলি মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন যে, ঈদের আগ পর্যন্ত বাবুবাজার ব্রিজের মুখে কোনো গাড়ি দাঁড়াতে পারবে না। কম দ্রুতগতির ভ্যান, ঠেলা বা রিকশাও ব্রিজে উঠতে পারবে না। এ জন্য তিনি ঢাকা জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য ট্রাফিক সদস্যদের নির্দেশ দেন।

তিনি বলেন, সড়কে অবৈধ পার্কিংয়ের ফলে যান চলাচলের গতি কমে যানজটের সৃষ্টি হচ্ছে। এ জন্য সড়কে অবৈধ পার্কিং দেখলেই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সার্জেন্টদের নির্দেশ দেন। ইসলামপুরে সড়কে মোটরসাইকেল পার্কিং বন্ধে প্রতিদিন অভিযানের পাশাপাশি ঈদের আগে সদরঘাটমুখী সড়ক যেকোনো মূল্যে নির্বিঘ্নভাবে যান চলাচলের ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

ডিসি বলেন, বাদামতলীতে ফলের ট্রাক পুরো সড়ক আটকে রাখছে। কিন্তু এখন থেকে মালামাল আনলোড করে দ্রুত ট্রাক সরিয়ে নিতে হবে। ধোলাইখালে অস্থায়ী পশুরহাট কোনোভাবেই রায়সাহেব বাজার মোড় পর্যন্ত আসতে পারবে না। সড়কের উপর এই হাট হলেও দুই পাশে এ লেন করে গাড়ি চলাচলের ব্যবস্থা রাখতে হবে। বিষয়টি নিশ্চিতের জন্য তিনি কোতোয়ালি ট্রাফিক জোনের টিআইকে নজরদারি করারও নিদের্শন দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X