কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য পরিষ্কার করা হবে : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে। রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, বিচারপতিরাসহ ভিআইপিরা ঈদের নামাজ আদায় করবেন। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টিতে যেন নামাজের বিঘ্ন না ঘটে সে ব্যবস্থাও রাখা হয়েছে। নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন।

জাতীয় ঈদগাহ মাঠ ঈদের জামাতের জন্য ১৬ জুন সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানান তিনি।

কোরবানির পশুর হাটের বিষয়ে মেয়র তাপস বলেন, ঈদ উপলক্ষে যে কোরবানি করা হয়, সারা দেশ থেকে কোরবানির পশু রাজধানীতে বিক্রির জন্য আনা হয়। এ কারণে পশুর হাট দিনে দিনে বৃদ্ধি করতে হচ্ছে। প্রতিটি হাটে আমাদের অভিযোগ কেন্দ্র রয়েছে। মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছে। কোরবানির ঈদের আগের দিন থেকে তিন দিন সিটি করপোরেশনের সব কর্মকর্তাকে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত করা হয়েছে। তারা তদারকি করবেন।

তিনি বলেন, আমরা আশাবাদী স্বাচ্ছন্দ্যে পশুর হাটগুলো পরিচালিত হবে এবং রাজধানীবাসী নিরাপদে পশু কিনতে পারবেন। কেউ বিড়ম্বনায় পড়বেন না। তারপরও কেউ কোনো অসুবিধার সম্মুখীন হলে হাটগুলোতে থাকা আমাদের নিয়ন্ত্রণ কক্ষগুলো ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১০

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১২

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৩

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৪

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১৫

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১৬

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৭

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৮

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৯

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

২০
X