বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মশার লার্ভা পাওয়ায় আমিন মোহাম্মদকে লাখ টাকা জরিমানা

মশক নিধনে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি : সৌজন্য
মশক নিধনে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি : সৌজন্য

আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জুলাই) অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ঢাদসিক এর আওতাধীন এলাকার ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর সাইট ইনচার্জ জামিলকে এই অর্থদণ্ড আরোপ ও আদায় করেন।

আদালত এ সময় ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রীন মডেল টাউনের মধ্যকার ৪৫টি বাসাবাড়ি ও নির্মাণাধীন স্থাপনা পরিদর্শন করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় আরও ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। সবমিলিয়ে অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান মোট ৪ মামলায় সর্বমোট ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছাড়াও সোমবার করপোরেশনের আওতাধীন লেক সার্কাস, ভূতের গলি, আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকা, মেরাদিয়া, শহীদনগর, শেখদি, রসুলপুর ও ধনিয়া এলাকায় আরও ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আজকের অভিযানে এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. মনজুরুল হক ১৬ নম্বর ওয়ার্ডের লেক সার্কাস ও ভূতের গলি এলাকায় ৪০টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ ৩ নম্বর ওয়ার্ডের মেরাদিয়া এলাকায় ৪৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

এছাড়াও দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম শাহনেওয়াজ ৯ নম্বর ওয়ার্ডের আরামবাগ, নটরডেম কলেজ ও সংলগ্ন এলাকায় ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় মশার লার্ভা পাননি।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ২৪ নম্বর ওয়ার্ডের লালবাগের জেএন সাহা রোড ও শহীদনগর এলাকায় ৬৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। আদালত এ সময় ১টি বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ৭ নম্বর ওয়ার্ডের মানিকনগর এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে ৫৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় এডিস মশার লার্ভা পাননি।

নয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬২ নম্বর ওয়ার্ডের শেখদি এলাকায় ৩৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের রসুলপুর ও ধনিয়া এলাকায় ৮৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সবমিলিয়ে আজ সোমবার ৯টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সর্বমোট ৪৭৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩ মামলায় সর্বমোট ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X