হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘এক বছরে পাঠকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে কালবেলা’

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

হবিগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজের সভাপতি ও জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল মনসর।

সভায় বক্তারা বলেন, মাত্র এক বছরেরই পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে কালবেলা।

তারা বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সারাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের ডিজিটাল প্লাটক্রম এখন সবার উপরে উঠেছে।

এ সময় কালবেলার এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নতির শিখরে উঠবে বলে আশা প্রকাশ করে বক্তারা।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান, সহকারী কমিশনার মো. মঈন খান, হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী, এডিলাকের ম্যানেজিং ডিরেক্টর তানবীর সিদ্দিকী তোয়াহ। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি সমকাল ও চ্যানেল টুয়েটি ফোরের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, মানবজমিন ও সময় টিভির স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান, একুশে টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি পাবেল খান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, কালবেলার বাহুবল প্রতিনিধি টিপু সুলাতান, চুনারুঘাট প্রতিনিধি জামাল হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে একটি র‌্যালি শহরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X