মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সংবাদ আমার কাছে ভালো লাগে : মমতাজ

মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা
মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘দৈনিক কালবেলা নতুন রূপে এক বছরের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে দেশের অনেক মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রতিটি উপজেলায় প্রতিনিধি থাকায় অল্প সময়ের মধ্যেই সংবাদগুলো অনলাইনে প্রচারসহ ভিডিও দেখা যায়। কালবেলা নিউজে ভিডিও সঙ্গে যারা ভয়েজ দেন তাদের বলাটাও খুব সুন্দর। আমি কালবেলার নিউজ দেখি। কালবেলার পত্রিকা ও ভিডিও নিউজ আমার কাছে ভালো লাগে।’

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

মমতাজ বেগম বলেন, ‘দেশ বিদেশের যে কোনো ঘটনার সঙ্গে সঙ্গেই কালবেলা অনলাইনে নিউজে দেখা যায়। কালবেলা পরিবারের প্রতিটি সদস্যেদের অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় আজকে এত দূর আসতে পেরেছে তারা। সে জন্য আমি কালবেলা পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। আশা করি তাদের এই প্রচেষ্টায় কালবেলা এক দিন দেশের এক নাম্বার পত্রিকা হবে।’

এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি কাবুল উদ্দিন খান, শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, আহম্মেদ সাব্বির সোহেল, আরটিভির স্টাফ রিপোটার জাহাঙ্গীর আলম বিশ্বাস, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মতিউর রহমান মতি, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোটার বি এম খোরশেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, শাহানুর ইসলাম, সাবেক কার্যকরী পরিষদের সদস্য ও প্রথম আলো পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি, সাব্বিরুল আহাম্মেদ সাবু, সাবেক ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, মো. সালাউদ্দিন রিপন, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম, এখন টেলিভিশনে জেলা প্রতিনিধি আসাদুজ জামান লিমন, দৈনিক কালবেলা পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধিসহ উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X