শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

শরীয়তপুরে বিশিষ্টজনদের নিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি : কালবেলা
শরীয়তপুরে বিশিষ্টজনদের নিয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। ছবি : কালবেলা

কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে আলোচনাসভা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

দৈনিক কালবেলার শরীয়তপুর প্রতিনিধি মো. মিরাজ সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সময় সংবাদের বিএম ইসরাফিলের সঞ্চালনায় অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি বাবু অনল কুমার দে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস ছামাদ, জেলা পরিষদ সদস্য ইকবাল হোসেন ওসমান মীর, নওশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার।

আলোচনাসভায় অতিথিরা বলেন, মাত্র এক বছরের মধ্যেই কালবেলা পত্রিকা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের এ ধারা অব্যাহত থাকলে অচিরেই পত্রিকাটি দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি এসএম মুজিবুর রহমান, প্রথম আলোর সত্যজিত ঘোষ, আমাদের সময় ও দেশ টিভির প্রতিনিধি মো. রোমান আকন্দ, ভোরের পাতার ব্যুরো চিফ জামাল মল্লিক, ডিবিসি নিউজ ও খবরের কাগজের রাজিব হোসেন রাজন। সভাপতির বক্তব্যে কালবেলা পত্রিকার শরীয়তপুর প্রতিনিধি মো. মিরাজ সিকদার বলেন, ‘পাঠকদের সহযোগিতা ও ভালোবাসাকে পুঁজি করে কালবেলা বহুদূর এগিয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X