গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলার সহগলপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির সামনে থেকে দুটি ককটেল ও চাঁদা দাবি সংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে এবং না দিলে প্রাণনাশ ও সম্পত্তি ধ্বংসের হুমকি দেওয়া হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে চিরকুট ও ককটেল উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা ছিল- ‘শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন। আশা করি ভালোই আছো। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না। এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন না, তাই আমরা স্পেশাল মিষ্টি পাঠালাম। আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে এক লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দেবেন। টাকা না দিলে ছেলে ও বিল্ডিং দুটোই হারাবেন।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সহগলপুর গ্রামের মিঠুন হোসেন নামের এক ব্যক্তি সিঙ্গাপুর প্রবাসী। তিনি সম্প্রতি নিজ গ্রামে একটি বাড়ি নির্মাণ করছেন। রোববার ভোরে বাড়ির গেটের সামনে ককটেল ও একটি হাতে লেখা চিরকুট পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানার ধলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাল স্কচটেপে মোড়ানো দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেল দুটি নিরাপত্তার স্বার্থে পানি ও বালুভর্তি পাত্রে রেখে থানায় নেওয়া হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১০

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১২

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৩

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৪

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৫

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৬

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৭

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৯

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২০
X