বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরের জানাজায় হাজারও মানুষের ঢল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. ওমরের জানাজা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. ওমরের জানাজা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মো. ওমরের জানাজায় হাজারও মানুষের ঢল নেমেছে। বুধবার (০৭ আগস্ট) আছরের নামাজের পর বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

তার জানাজার নামাজে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের বোয়ালখালী উপজেলার ছাত্র ও বিএনপির নেতাকর্মীসহ হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। জানাজা নামাজ শেষে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা উপজেলার ফুলতল নামক স্থানকে শহীদ ওমর চত্বর নাম ঘোষণা করার প্রস্তাব করলে উপস্থিত সবার সম্মতিক্রমে সেটি ‘শহীদ ওমর চত্বর’ নামকরণ করা হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বোয়ালখালী উপজেলা আমির ডা. খোরশেদ আলম, উপজেলা নায়েবে আমির ডা. আবু নাছের, পৌরসভা আমির মুহাম্মদ হারুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ, বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মান্নান, পৌরসভা বিএনপির আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, চানদগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুইয়া, বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সেলিম ও মেহেদী হাসান সুজন।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্যার আশুতোষ সরকারি কলেজের সমন্বয়ক মো. সাকিল, নির্বাস বিন আমির,কাজী ইবনুর, সোয়েব রহমান, ওমর ফারুক, নয়ন উদ্দিন,কলিমুল্লাহ,হেলাল উদ্দিন, আশরাফ, ফয়সাল উদ্দিন মাহি, শাহজাহান জুয়েল, ফাহিম, রাহি, তায়েফ, সাইফসহ শত শত শিক্ষার্থী।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্যার আশুতোষ সরকারি কলেজের সমন্বয়ক মো. সাকিল বলেন, গত ১৬ জুলাই আমার ডান চোখে মারাত্মক আহত হয়েছে। তারপরও দমে যায়নি। বোয়ালখালী উপজেলা ছাত্রসমাজকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলমত নির্বিশেষে সবাই সুন্দর বাংলাদেশ গঠন করতে সবাইকে ঐক্যবদ্ধ প্রয়োজন। সবার মতামতের ভিত্তিতে মো. ওমরের নামকরণে ফুলতলকে শহীদ ওমর চত্বর ঘোষণা করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X