মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০২:০০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অলৌকভাবে বেঁচে ফিরলেন চাপা পড়া প্রাইভেটকারের পাঁচ যাত্রী

সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। ছবি : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়া প্রাইভেটকার থেকে দুই শিশুসহ পাঁচ যাত্রীকে উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়া যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার প্রায় ৪৫ মিনিট পরে দুর্ঘটনাকবলিত দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকারটির ওপর থেকে সরানো হয় কাভার্ডভ্যানটি।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, প্রাইভেটকারটি চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ফটিকছড়ি যাওয়ার পথে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ইউটার্ন করার সময় ঢাকামুখী কাভার্ডভ্যানটি প্রাইভেটকারকে চাপা দেয়। স্থানীয়রা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দীর্ঘ ৪৫ মিনিট পরে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়া প্রাইভেটকারটি উদ্ধার করেন। প্রাইভেটকারে দুই শিশুসহ পাঁচজন যাত্রী ছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক কালবেলাকে বলেন, আমরা তাৎক্ষণিক খবর পেয়ে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। কাভার্ডভ্যানের নিচে চাপা পড়া প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচজন যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X