সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচার বাংলার মাটিতেই হবে : শাহাজান

সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা
সীতাকুণ্ডে জামায়াতের কর্মী সম্মেলন। ছবি : কালবেলা

খুন ও গুমের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. শাহজাহান।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইসলামী কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। ব্যাংকগুলো থেকে তারা অবৈধভাবে জনগণের টাকা হাতানোর কারণে আজ ব্যাংক গ্রাহকদের চাহিদামতো টাকা দিতে পারছে না। সুতরাং শোষণমুক্ত সমাজ গড়তে হলে এ দেশে ইসলামী সমাজ গড়তে হবে। এ জন্য সবাইকে জামায়াতে ইসলামীতে শামিল হওয়ার আহ্বান জানান।

মুরাদপুর ইউনিয়ন আমির মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও মোরশেদ আলম এবং শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মো. আলাউদ্দিন শিকদার, উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি সাজিদ চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আশ্রাফুর রহমান, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X