কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৯:০৫ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ভূমি দখলের দিন শেষ : ভূমিমন্ত্রী

চট্টগ্রামে বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা
চট্টগ্রামে বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী। ছবি : কালবেলা

জমি দখল করলে নতুন আইনে জেল ও জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। আগামী সেপ্টেম্বর নাগাদ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া আইন প্রণয়নের জন্য সংসদে পাঠানো সম্ভব হবে উল্লেখ করে তিনি বলেন, অবৈধভাবে ভূমি দখলের দিন ফুরিয়ে এসেছে।

রোববার (৬ আগস্ট) চট্টগ্রামের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে আয়োজিত ‘চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল সার্ভের মূল উদ্দেশ্য অল্প সময়ে সমগ্র বাংলাদেশে ক্যাডাস্ট্রাল সার্ভে (সিএস) তথা ভূ-সম্পদ জরিপ শেষ করা এবং পরবর্তীতে মাঠে গিয়ে সার্ভের প্রয়োজনীয়তা কমিয়ে নিয়ে আসা। এ ছাড়া কোনো এলাকায় প্রাকৃতিক কারণে বড় ধরনের ভূমির বিচ্যুতি না ঘটলে রিভিশনাল সার্ভের প্রয়োজনীয়তাও থাকবে না ডিজিটাল ম্যাপ পার্টিশনের সুবিধার জন্য।

ভূমিসচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিক, বিডিএস কার্যক্রমের ইডিএলএমএস প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রামের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারসহ ভূমি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রকল্প ও মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, দক্ষিণ কোরিয়ার ভেন্ডার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১০

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১১

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১২

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৩

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৪

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৫

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৬

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৭

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৮

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৯

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

২০
X